যেমন, স্বয়ংক্রিয় ড্রাইভিং কার, বিমান, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ইত্যাদিতে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে যা মানুষের কর্মক্ষেত্রকে সংকুচিত করছে ৷ তাই আমাদের ভবিষ্যতের মঙ্গলের জন্য অত্যন্ত সতর্কভাবে ক্যারিয়ার নির্বাচন করতে হবে ৷ আজ আলোচনা করব এমন 6টি কর্মক্ষেত্র নিয়ে যা এআই কখনই খেয়ে দিতে পারবেনা ৷ বরং এআই কর্মক্ষেত্রকে আরও সহজ এবং মসৃণ করবে ৷
মেডিকেল প্রফেশন :
শিক্ষকতা
World Economic Forum এর Future of Jobs Report 2023 অনুসারে 2027 সাল পর্যন্ত শিক্ষতা পেশার সাথে জড়িত মানুষের সংখ্যা 10 % বৃদ্ধি পাবে ৷ যদিও Ai বা Artificial intelligence প্রযুক্তি যেমন চ্যাট জিপিটি ছাত্র-ছাত্রীদের অনেক জটিল বিষয় সমূহকে সহজতর করছে তবুও শিক্ষকরা বেশ কিছু কারণে এআই এর চেয়ে উত্তম ৷ কারণ, যেহেতু একজন ছাত্রের মানসিক অবস্থা বুঝার সক্ষমতা রয়েছে শিক্ষকের তাই শিক্ষরা ছাত্রদের ইমোশনাল সাপোর্ট দিতে পারে যা এআই পারবেনা৷ তাছাড়া সমসাময়িক সামাজিক অবস্থা বা বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে শিক্ষক যেভাবে ছাত্রদের বোঝাতে সক্ষম ঠিক সেভাবে এআই পারবেনা৷ এআই শুধু তার প্রোগ্রাম অনুসরন করে কিছু জটিল বিষয়ের সমাধান দেয় কিন্তু একজন শিক্ষকের মত সুক্ষ্ম সিদ্ধান্ত গ্রহণ বা বাস্তবে খাপ খাইয়ে চলার শিক্ষা Ai বা Artificial intelligence দিতে পারবেনা৷ তাই বলা যায় শিক্ষতা পেশা একটি নিরাপদ পেশা৷
সফটওয়্যার ডেভেলপমেন্ট
যদিও Ai বা Artificial intelligence স্বয়ংক্রিয় ভাবে নির্দেশনা অনুসরণ করে কিছু কোডিং লিখতে পারে তবুও এটি পুরোপুরি একজন ডেভেলপার এর স্থান দখল করতে পারবে না৷ সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে একটি ক্রিয়েটিভ প্রসেস৷ প্রথমে সুক্ষভাবে চিন্তা করতে হয় এবং একটি রোডম্যাপ তৈরি করতে হয় ৷ এরপর ধাপে ধাপে এগুতে হয় ৷ এরপর সফটওয়্যার কি কাজ করবে তার সকল নির্দেশনা দিতে হয়৷ এরকম কিছু কারণে Software development শেক্টরে এআই রিপ্লেস করতে পারবেনা ৷ বরং কর্মক্ষেত্রকে আরও স্মুথ করবে৷
মার্কেটিং ম্যানেজার বা ক্রিয়েটিভ প্রফেশন
যেখানে মার্কেটিং এ Ai বা Artificial intelligence মানুষের চেয়েও বেশি উন্নত প্রচারণা করতে ব্যবহার হয় সেখানে মানুষ কেন এআই কে স্থান ছেড়ে দিবে না? -মানুষ মানুষকে যেভাবে কথা বলে কনভিন্স করতে পারে সেভাবে এআই পারবে না ৷ কারন মানুষের কথা-ই মানুষের মনের বা চিন্তার একেবারে ভিতরকে আলোড়িত করতে পারে ৷ এছাড়া মানুষের সাইক বা মনের অবস্থা বুঝে মানুষকে কনভিন্স করার ক্ষমতা একমাত্র মানুষের আছে যা এআই এর নেই৷ তাই এআই এই প্রফেশনে খুব বেশি পোদ্দারি করতে পারবেনা৷
সাইকোলজিস্ট বা মেন্টাল হেলথ কর্মী
মানসিক স্বাস্থ্য সম্পর্কিত পেশা যেমন সাইকোলজিস্ট দের পেশা, কখনই Ai বা Artificial intelligence দখল করতে পারবেনা ৷ কারণ হিউম্যান বিহ্যাভিয়ার বা মানুষের আচরণ, আবেগ অনুভূতি, ইত্যাদি বুঝে ট্রিটমেন্ট করতে হয় ৷ কিন্তু এআই প্রযুক্তির উক্ত বিষয়াদি বোঝার ক্ষমতা নেই৷ সাকোলজিস্ট মানুষের মূল সমস্যা নির্ণয় করে তাদের সে অনুযায়ী তাদের নির্দেশনা প্রদান করে থাকে৷ কিন্তু এআই শুধুমাত্র একজন সাইকোলজিস্টকে রোগ নির্ণয় বা মানসিক স্বাস্থ্যের কন্ডিশন নিয়ে বিশ্লেষন প্রদান করতে সক্ষম৷ এটি সাইকোলজিস্ট এর সহকারী হিসেবে কাজ করবে কিন্তু কখনই তার জায়গা পুরোপুরি দখল করতে পারবেনা ৷
Farming and agriculture বা চাষাবাদ
The Future of Jobs Report 2023 এ আরও উঠে এসেছে যে Farming and agriculture বা চাষাবাদে আগামী 5 বছরে 30% এর বেশি পেশাদার বৃদ্ধি পাবে৷ এই সেক্টরে আরও বেশি বাস্তবস্মমত চিন্তাশীলতার দরকার যেমন, মাটির গুণাগুণ বা অবস্থা পর্যবেক্ষণ, সিজন এবং বাজার চাহিদা বুঝে চাষাবাদ, গভীর যত্ন ও স্থানীয় আবহাওয়া বুঝে সিধান্তের প্রয়োজন পড়ে ৷ যা Ai বা Artificial intelligence দ্বারা কল্পনাও করা যায় না ৷ এআই বড়জোর চাষাবাদে ব্যবহৃত প্রযুক্তির বিকাশ ঘটিয়ে তা শ্রম লাঘব ও উৎপাদন বৃদ্ধি করতে পারে ৷ কিন্তু কৃষি সেকটরকে কখনই এআই টেক্কা দিতে পারবেন না ৷ কেননা কৃষি উৎপাদনে হিউমান টাচ আবশ্যিক৷
শেষকথা
বর্তমানে প্রযুক্তি অত্যন্ত দ্রুত উন্নত হচ্ছে ৷ এই প্রযুক্তির যুগে অত্যন্ত সতর্কতার সাথে কায়ারিয়ার নির্বাচন করতে হবে ৷ মোটকথা সুদূরপ্রসারী চিন্তা করে ক্যারিয়ার বাছাই করতে হবে যেন প্রযুক্তি মন্দ প্রভাব আমাদের উপর না পড়ে ৷ আজ আপনাদের এমন ছয়টি প্রফেশনের কথা জানালাম যা কখনই প্রযুক্তির দখলে পুরোপুরি যাবেনা,বরং হিউম্যান টাচ বা মানব ছোঁয়া ছাড়া এইসব প্রফেশন কল্পনা করা এক কথায় অসম্ভব ৷ এমন আরও অনেক ক্যারিয়ার থাকতে পারে যেগুলো এআই রিপ্লেস করতে পারবেনা তা আপনারা স্টাডি করে বের করতে পারেন৷ তবে আমার কাছে মনে হয়েছে এই প্রফেশনগুলো কখনই আপনাকে ছেড়ে চলে যাবেনা
আমাদের নতুন ব্লগের অন্যান্য আর্টিকেলগুলোপড়ার আমন্ত্রণ রইলো৷

একটি মন্তব্য পোস্ট করুন