তিনভাবে গুগল ক্রোম আপনার সার্চের গতি বাড়াচ্ছে | Google Updates

গুগল হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা সার্চ ইঞ্জিন ৷ কোনো তথ্য জানতে যখন তখন আমরা গুগলে সার্চ করে বসি ৷ গুগল আমাদের চাহিদা মোতাবেক তার সংরক্ষিত তথ্য আমাদের সামনে উপস্থাপন করে ৷ বর্তমান নতুন প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে গুগলও বসে নেই৷ গুগল প্রতিনিয়ত নিজেকে উন্নত করছে যাচ্ছে ৷ 

সম্প্রতি, টেক জায়ান্ট গুগল একটি ব্লগ প্রকাশ করেছে ৷ ব্লগে জানিয়েছে যে, গুগল সার্চের স্পিড বা গতি বাড়ানোর জন্য গুগল ক্রোম সার্চবারের উন্নতি করেছে যা আমাদের গুগল সার্চের নতুন অভিজ্ঞতা দিবে ৷ নতুন নতুন বৈশিষ্ট্য যুগ করেছে সার্চবারে ৷ আপনি গুগলে সার্চ করে সবগুলো পড়তে পারেন ৷  তবে বৈশিষ্ট্যগুলির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি এখানে আলোচনা করছি ৷  আপনি দু'মিনিট সময় নিয়ে পড়তে পারেন৷ 


১. উন্নত Auto Complete বৈশিষ্ট্য:


আপনি যখন গুগলে সার্চ  শুরু করবেন তখন আগে থেকেই গুগল তা অনুমান করতে পারবে। তা সার্চবারে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে৷  ধরুন,  Google সার্চবারে আপনি লিখলেন Map - এরপর আপনাকে কয়েকটি বিকল্প লিংক দিবে যেমন  google.com/map ৷

google chrome search bar
google chrome search bar

যখন আপনি জানেন যে আপনার সার্চ লিংক কোথায় শেষ করবেন তখন এটি একটি সহায়ক আপগ্রেড হিসেবে কাজ করবে৷ এমনকি যদি আপনি প্রকৃত URL না -ও জানেন, তবুও আপনি সঠিক লিংক বা URL খুঁজে পেতে সক্ষম হবেন ৷ 


২. URL ত্রুটিজনিত উন্নতি বা Typo fixing:


ধরুন, গুগলে সার্চ করবেন Alokbani কিন্তু ভুলে Alakbany টাইপ করেছেন ৷ গুগল জানিয়েছে যে এরকম ত্রুটি থাকলেও সার্চকারীকে কাঙখিত ওয়েবপেইজে নিয়ে যেতে সক্ষম হবে গুগল যা অর্ধ-শিক্ষিত বাঙালির জন্যও অত্যন্ত সহায়ক আপগ্রড ৷ 


আরও পড়ুন: এই ৬ পেশা কখনই Ai বা Artificial intelligence দখল করতে পারবেনা ৷ ক্যারিয়ার নিয়ে সতর্ক হোন ৷


৩. সঠিক ওয়েবসাইট প্রাপ্তি

এটি উপরের টাইপো-ফিক্সিং বৈশিষ্ট্যের মতো, ভিজিটরকে কাঙ্ক্ষিত ইনফোরমেশন দিতে জনপ্রিয় ওয়েবসাইটগুলিতে নিয়ে যাবে ক্রোম ৷  আপনি যদি কোনো সাইট টাইপ করা শুরু করেন — এমনকি যদি উক্ত সাইটে কখনো ভিজিট করেন নি  বা আপনি যদি ভুলভাবে সাইটটির বানান লিখেন — তাহলে Chrome আপনাকে সঠিক, জনপ্রিয় ওয়েবসাইটে যাওয়ার জন্য অপশন দেখাবে। এতে বানান ভুল বা অন্য কোনো কারণে ভিজিটর ব্যাঙের ছাতার মত বেড়ে উঠা ফেইক সাইটগুলোতে যাবেনা৷ এক্ষেত্রে ফেইক সাইটগুলো মাইর খাবে  এবং তথ্যবহুল জনপ্রিয় সাইটগুলোতে ভিজিট করে সার্চকারী সঠিক তথ্য পেতে সক্ষম হবে ৷   


Google তার ব্লগে আরও কয়েকটি নতুন বৈশিষ্ট্য তালিকাভুক্ত করেছে ৷ তবে থেকে নিশ্চিত থাকুন  গুগল ক্রোমে সার্চ করার অভিজ্ঞতা নতুনভাবে উপভোগ করতে পারবেন ৷ সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি ৷

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন