বেশ কয়েকদিন হলো আলোচনায় এসেছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা "দরদ"। এই মুভিটির মাধ্যমেই শাকিব খান প্রথমবারের মত বলিউডে পদার্পণ করতে যাচ্ছে। মুভিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের রাইজিং স্টার সোনাল চৌহান। মুভিটি নিয়ে পরিচালক অনন্য মামুনের জল্পনা-কল্পনার যেন শেষ নেই। শুটিং শুরু হওয়ার আগে থেকেই নানা কথাবার্তা ছড়িয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে। সম্প্রতি, ফেইজবুকে তিনি একটি ফটো পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, " পাখির চোখে আজকের দরদের শুটিং লোকেশন"। ছবিটি ফেইজবুকে ছড়িয়ে দিয়ে তিনি বুঝাতে চাচ্ছেন অত্যন্ত জাকজমকপূর্ণ ভাবে শুটিং এগিয়ে নিয়ে যাচ্ছেন। যেন ইতালির ভেনিস বা ইউরোপের কোনো ভাসমান নগরীতে শুটিং চলছে । রাজকীয় নগরীতে শুটিং দেখতে যেন নগরীর মানুষের ভিড় লেগে গেছে। নগরীর পাশে নদীতে সাজিয়ে রাখা হয়েছে সারি সারি নৌকা। কিন্তু আলোক বাণী'র অনুসন্ধানে জানা গেছে যে, অনন্য মামুনের ফেইজবুকে প্রকাশিত ফটোটি কোনো শুটিং স্পট থেকে তুলা নয়, বরং ইন্টারনেট থেকে ডাউনলোড করা। ছবিটি ভারতের উত্তর প্রদেশের কাশী শহরের যা ইন্টারনেটের বেশ কয়েকটি ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে। ছবিটিতে কোনো শুটিং দেখা যাচ্ছেনা। নগরীর মানুষদের স্বাভাবিক হাটাচলা দেখা যাচ্ছে। পরিচালক অনন্য মামুন ইন্টারনেট থেকে ডাউনলোড করা সুরম্য নগরীর ফটোকে শুটিং স্পট দাবি করে মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছেন।
ইন্টারনেটে > ছবিটি দেখুন।
দরদ সিনেমা নিয়ে পরিচালক অনন্য মামুনের ফেইজবুক পোস্টঃ
![]() |
| স্ক্রিনশট: অনন্য মামুনের পোস্ট |
তিনি গুজব ছড়িয়ে মুভিটির হাইপ তোলার চেষ্টা করছেন যা অত্যন্ত নিম্নমানের প্রচারণা। দেশের জনগন মুখিয়ে আছে শাকিব খানের বলিউডে অভিনীত মুভি দেখার জন্য। কিন্তু মিথ্যাচার করে মুভি সম্পর্কে সিনেমাপ্রেমীদের বিরূপ ধারণা দিচ্ছে পরিচালক নিজেই
সায়েন্স ফিকশন থ্রিলার মুভি দেখুন> Journey to the Centre Of the Earth


একটি মন্তব্য পোস্ট করুন