ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের র‍্যালি |

 ইজরায়েল-ফিলিস্তিন ইস্যূতে এবার ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে মানববন্ধন ও র‍্যালি কর্মসূচি পালন করেছে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ শিক্ষার্থীরা। একইসাথে ফিলিস্তিনের জনগনের উপর ইজরায়েল সরকারের চালানো আগ্রাসন ও গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করে তারা এই কর্মসূচি পালন করেন। উক্ত কর্মসূচিতে কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শতাধিক বিদ্যার্থীকে অংশগ্রহণ করতে দেখা যায়।

ঢাকা কলেজ ছাত্রদের মানববন্ধন
চিত্র: সংগৃহীত 

 এভাবে ঢাকা কলেজ সৃষ্টিলগ্ন থেকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার ইস্যূতে প্রতিবাদ জানিয়ে আসছে৷ এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামে সবসময় সরব দেখা যায় ঢাকা কলেজ ছাত্রদের।  

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে গাঁজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ইজরায়েলে আচমকা আক্রমণ করে বসেন। এরপর থেকে বিভিন্ন সময় অসময়ে দু'পক্ষের মাঝে রুকেট ছুড়াছুড়ি ঘটনা ঘটে।  এতে হতাহতের পরিমাণ হাজার হাজার। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে অবরুদ্ধ গাঁজাবাসী। আমেরিকা ও পশ্চিমা শক্তির মদদে ইজরায়েল তান্ডব চালাচ্ছে মধ্যপ্রাচ্যে। জানা যায়, ইজরায়েল অবরুদ্ধ গাঁজার একটি চিকিৎসালয়ে মিসাইল হামলা করে নারী, শিশুসহ প্রায় ৫ শতাধিক নাগরিককে হত্যা করে। ফলে এই নারকীয় হামলার নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি দেশ। 

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন