 |
| হাফ পাশ আন্দোলন |
সড়কে হাফ পাশের দাবি ছিলো বহুদিনের। যা বিভিন্ন সময় রূপ নিতে ধরেছিলো আন্দোলনের মতো করে।সম্প্রতি প্রজ্ঞাপনের মাধ্যমে হাফ পাশ কে বৈধ অনুমোদন দেয় কতৃপক্ষ। কিন্তু হাফ পাশ আইনেই লুকিয়ে রাখা হয় বাস মালিকদের স্বার্থ। কেননো রাত ৮ টার পর শিক্ষার্থীদের কে আর শিক্ষার্থী মনে করে না বাসের স্টাফরা।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় হাফ পাশের সময় থাকবে সকাল ৮ টা থেকে রাত ৮ টা। এর আগে বা পড়ে আপনি একজন ইন্টারপোলের আসামী। ৭ টার সময় উঠার পরেও যদি ভাড়া নিতে ৮.০১ মিনিট ও বাজে তখন আর হাফ পাস নিতে চায়না কোনো বাস স্টাফ ই।তারা তখন সরকারের নিয়ম শোনাতে থাকে। বিষয়টির একটি শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। শিক্ষার্থী সকাল দুপুর রাত যা ই হোক না কেনো শিক্ষার্থী ই থাকে।সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করাতে একজন শিক্ষার্থী যদি বাসে উঠে সামনের মোড়েও নামে তাও তাকে ১০ টাকা ই দিতে বাধ্য করা হয়।সেখানে কোনো হাফ পাস মানা হয়না সেখানে সর্বনিম্ন ভাড়া ১০ টাকার এই আইনটিও তুলে ধরে ভাড়া আদায় করে। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের সকল মন্ত্রণালয় সবসময় কাজ করে গেছে।যথাযথ কতৃপক্ষের নিকিট আবেদন শিক্ষার্থীদের নিয়ে যেনো সড়কে হাসির খোড়াক না বানানো হয় এবং একটি শিক্ষার্থীবান্ধব হাফ পাস আইন করা হয়। আজকের শিক্ষার্থী ই আগামীর ভবিষ্যৎ।
একটি মন্তব্য পোস্ট করুন