১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব সৌদি যুবরাজের। হামাস-ইজরায়েল যুদ্ধ।

 চলমান হামাস - ইজরায়েল যুদ্ধে সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান (এমবিএস) 1967 সালের নির্ধারিত সীমান্ত অনুযায়ী   একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।মোহাম্মদ বিন সালমান Gulf Cooperation Council  (জিসিসি) এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংস্থা (Asean) এর যৌথ শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এই বিবৃতি দেন।
মোহাম্মদ বিন সালমান
মোহাম্মদ বিন সালমান


চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে কথা বলতে গিয়ে মোহাম্মদ বিন সালমান বলেন, “এটা আমাদের জন্য বেদনাদায়ক যে, আমাদের বৈঠকের চলাকালীন  গাজা আজ প্রত্যক্ষ করছে ক্রমবর্ধমান সহিংসতা৷ যা নিরপরাধ বেসামরিকদের রক্তের মূল্য পরিশোধ করা হচ্ছে।  তিনি বলেন যে সৌদি আরব বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করাকে প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার গুরুত্বের পাশাপাশি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক অভিযান এবং তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এমন  কার্যকলাপ" বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

এমবিএস শুক্রবার বলেছেন, "স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য এমন পরিস্থিতি তৈরি করতে হবে যা সকলের জন্য নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনের জন্য 1967 সালের সীমানার মধ্যে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করবে।"

প্রসঙ্গত, হামাসের 2017 সালের একটি ডোকুমেন্টস থেকে পাওয়া যায় যে, 1967 সালের ছয় দিনের(6 days war) যুদ্ধে ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলিতে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনে প্রত্যাশা করে আসছিল হামাস । কিন্তু কট্টর ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল বারবার এ দাবি প্রত্যাখ্যান করে আসছিল৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও বলেন যে,  ইজরায়েল কখনই সেই 1967 সালের সীমানা টেনে আনবেনা ৷ 

সুত্র: ইন্ডিয়া টুডে

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন